না, তিনি কখনোই চিল্লাফাল্লা করেন নি। কখনোই রাজনৈতিক বক্তব্য দেন নি। মিডিয়ার সামনে এসে হেন করবো তেন করবো কিছুই বলেন নি। তিনি এও বলেন নি বুক বরাবর গুলি করবো কিংবা দেখা মাত্রই গুলি করবো। তিনি শুধু কাজ করেছেন অত্যন্ত দক্ষতার সাথে, জীবিত ধরেছেন সশস্ত্র জঙ্গীদের। এমন কাজ করেছেন যা সারা পৃথিবীতে শুধু বাংলাদেশেই হয়েছে। বাংলাদেশ ছাড়া আর অন্য কোথাও বিপথগামী জঙ্গীদের কন্ট্রোল করা যায় নি। তিনি কর্ণেল গুলজার হোসেন।
দক্ষতার সাথে ভারতের ‘র’ কর্তৃক পরিচালিত এদেশের অশিক্ষিত ধর্মপ্রাণ দরিদ্র যুবকদের নিয়ে গঠিত JMB কে নির্মূল করেছেন। ভারতকে এক হাত দেখে নিয়েছেন। তাদের লক্ষ কোটি টাকার প্রজেক্টে ঘুঘু ছিটিয়ে দিয়েছেন। অত্যন্ত সতর্কতার সাথে সব অপরাধীদের হাতে নাতে জীবিত ধরেছেন। ধরেছেন লীগ নেতা মির্জা আযমের ভগ্নিপতি শীর্ষ জঙ্গী আব্দুর রহমানকে। এগুলোই তার অপরাধ।
তাই হাসিনাকে দিয়ে ভারত হত্যা করেছে আমাদের সূর্যসন্তানদের। এরা বেঁচে থাকলে ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। সবচেয়ে বেশী বিকৃত করা হয়েছে কর্ণেল গুলজারের মৃতদেহ। সবচেয়ে বেশী আক্রোশের শিকার হয়েছেন তিনি। যদি বিডিআর বিদ্রোহই হত তাহলে আক্রোশ কখনোই গুলজার সাহেবের দিকে যেত না।
মাত্র ২৩ দিন আগে বিডিআরে ট্রান্সফার করা হয়েছে কর্ণেল গুলজার হোসেনকে। তার মৃতদেহ চেনা সম্ভব হয় নি, ডি এন এ টেস্ট করে নিশ্চিত হতে হয়েছে। এতটাই বিকৃত করা হয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা গুলজার সাহেব সহ নিহত সকল সেনা অফিসারকে জান্নাত দান করুন। আমিন।
এভাবে হত্যা করে হাসিনা যদি মনে করে বেঁচে যাবে, সে গুঁড়ে বালি। জনগণ হাসিনা-মঈন-বেনজির গংদের বিচার করবে। ইনশাল্লাহ । যারা নিজেদের সূর্যসন্তানদের হত্যা করে অপরের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের মত বিশ্বাসঘাতক ও মীরজাফরদের স্থান পৃথিবীতে নেই। তাদের পতন ও লাঞ্চনা অবিশ্যম্ভাবী
Collected from:
Collected from:
No comments:
Post a Comment